মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার পাশাপাশি মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কতা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।